কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মাটির তৈরি মটকা বা মটকি। এক সময় এটি সবার বাড়িতে এক-দুইটা থাকলেও এখন খুব একটা দেখা যায় না। সারা দেশের মতো কুমিল্লার দাউদকান্দির প্রতিটি ঘরে এক সময় দেখা যেত বিশাল সব মটকি। তাতে রাখা হতো চাল বা শুকনো খাদ্যপণ্য। এখন হারাতে বসেছে ঐতিহ্যবাহী এই মাটির পাত্রের কদর।উপজেলার মারুকা, বিটিশ্বর, পাঁচগাছিয়া এই তিনটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে খোঁজ নিয়ে তিনজনের বাড়িতে মটকি পাওয়া গেছে। উপজেলার মারুকা ইউনিয়নের ভরণপাড়া গ্রামের ওমর ফারুক সরকার বলেন, ‘আমার দাদা আদম আলী সরকারের সময়...