ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ ‘আস্থা ও ভরসার জায়গা হিসেবে’ ধানের শীষকে বেছে নিয়েছিল বলে বিশ্বাস করে বিএনপি। সাংগঠনিক একাধিক বৈঠক এবং বিভিন্ন সভা-সেমিনারে সেটা স্বীকারও করেছেন ক্ষমতাসীন দলের নেতারা। আগামীতেও হিন্দু সম্প্রদায়ের এই ভোটব্যাংক নিজেদের পক্ষে ধরে রাখতে চায় বিএনপি। তাই শারদীয় দুর্গাপূজাসহ সামগ্রিকভাবে সব সময় ‘বন্ধুর মতো’ তাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।একটা সময় মনে করা হতো, হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের (বর্তমানে কা...