কুষ্টিয়ার ভেড়ামারায় আর্জেন্টিনার পরাজয়ের খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েন সুমন (৩০) নামের এক যুবক। পরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ সোমবার শেষ রাতে উপজেলার ১৬ দাগ চাষিক্লাব মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত সুমন আর্জেন্টিনা সমর্থক ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রবিবার রাতে ফুটবল খেলা দেখার পর প্রিয় দলের পরাজয়ে চরম হতাশা ও বিষাদগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন সুমন। কিছুক্ষণ পর তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়ে যান। রাতে বাড়ি ফিরলেও পরিবারের সদস্যরা তা টের পাননি।...