ভারতের আগরতলা থেকে উন্নত চিকিৎসার জন্য ভেলোরে নেওয়া হচ্ছিল অসুস্থ অঞ্জনা ভৌমিককে। যাত্রাপথে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটির দরজা খুলে গেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। পরে অঞ্জনাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।রবিবার বিকাল পাঁচটার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অঞ্জনা ভৌমিকের (৫৫) ম...