ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দলীয় লোকদের চাকরি দিয়ে নব্য ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে সরকার। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলন শুরু করলে দিল্লি, পিন্ডি কিংবা লন্ডনে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে সাদ্দাম বলেন, প্রাথমিক পরীক্ষায় সবকিছুতে পাস করেছে, কিন্তু ভাইভা পরীক্ষায় ভেরিফিকেশনের মাধ্যমে শুধুমাত্র নি...