দেশের একমাত্র গবেষণা কেন্দ্রের (ভেনম রিসার্চ সেন্টার) ৩৭০ বিষধর সাপের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন গবেষকরা। সাপের বিষ থেকে প্রতিষেধক তৈরির এই গবেষণা কেন্দ্রটি অর্থের অভাবে বন্ধ হওয়ার পথে। এ অবস্থায় গবেষকদের কাছে একটি পথই খোলা রয়েছে, মারাত্মক বিষধর সাপগুলোকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া। কিন্তু সেটিও মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। গবেষণা চালিয়ে যাবেন নাকি সাপ ছেড়ে দেবেন, সে বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে হবে দুই মাসের মধ্যেই। একসঙ্গে এত সাপ মেরে ফেলাও বেআইনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ভবনের পাশে দুই হাজার বর্গফ...