বরগুনার তালতলীতে রাতের আঁধারে ভেঙে খালে পড়েছে ১০০ মিটার দীর্ঘ একটি ব্রিজ। এতে দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে শত শত শিক্ষার্থীর স্কুলে যাতায়াত। চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।আজ শনিবার ভোররাতে উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া ও নয়াপাড়া এলাকার মধ্যবর্তী খালের ওপর নির্মিত ব্রিজটি ভেঙে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে খালের ওপর ১০০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার না করায় ব্রিজের লোহার...