তরুণ
প্রজন্মের জীবনধারা ও চাহিদাকে প্রাধান্য
দিয়ে দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হলো নতুন
স্মার্টফোন ভিভো ভি৮০ লাইট
৫জি। ডিভাইসটি সম্পর্কে লিখেছেন শুভ রহমান
স্মার্টফোনের
বাজারে প্রতিনিয়ত পরিবর্তন আসছে এবং প্রযুক্তির
সঙ্গে তাল মিলিয়ে তরুণ
প্রজন্মের জীবনযাত্রার ধরনও বদলে যাচ্ছে।
দৈনন্দিন যোগাযোগ, বিনোদন, পেশাগত কাজ কিংবা ব্যক্তিগত
মুহূর্ত ধরে রাখার মাধ্যম
হিসেবে স্মার্টফোন এখন জীবনের একটি
অবিচ্ছেদ্য অংশ। এই পরিবর্তনের
ধারায় দেশের বাজারে এসেছে ভিভো ‘ভি৮০ লাইট ৫জি’
নামে নতুন একটি ডিভাইস।...