দিনাজপুরের ফুলবাড়ীতে ভিয়েতনামি মাল্টা চাষ করে সফলতার দৃষ্টান্ত গড়েছেন দুই কৃষক শফি মাহমুদ ও জহুরুল ইসলাম। পাশাপাশি গড়ে তোলা তাদের দুই বাগানে গত বছরের তুলনায় এবার ফলনও হয়েছে বেশি। তবে শ্রমিকের মজুরি, কীটনাশক, সার ও সেচের খরচ বেড়ে যাওয়ায় ভালো ফলন সত্ত্বেও প্রত্যাশিত লাভ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।উপজেলার পাশাপাশি অবস্থিত দুটি মাল্টার বাগানে গিয়ে দেখা যায়, গাছের ডালে ডালে ঝুলছে পরিপক্ব মাল্টা। সবুজে ঘেরা বাগানজুড়ে ফলের সমারোহ। কৃষি বিভাগের পরামর্শ ও নিয়মিত পরিচর্যায় এবার ফলন ভালো হয়েছে বলে জা...