হলিউড ও টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় ও প্রবীণ অভিনেতা ভিনসেন্ট পাস্টোর চিরবিদায় নিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। কালজয়ী ক্রাইম ড্রামা সিরিজ ‘দ্য সোপ্রানোস’-এ সালভাতোর বনপেনসিয়েরো চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন এই বর্ষীয়ান তারকা।আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইন-এর প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার নিউ ইয়র্কের ব্রঙ্কসে তার নিজস্ব বাড়ি থেকে ভিনসেন্ট পাস্টোরের নিথর দেহ উদ্ধার করা হয়। টানা তিন দিন ধরে তার কোনো খোঁজ বা সাড়াশব্দ না পেয়ে একজন প্রতিবেশী তার বাড়িতে খোঁজ...