শেয়ারবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংকের অন্যতম করপোরেট পরিচালক ভিকার ইন্টারন্যাশনাল ব্যাংকটিতে তাদের মালিকানার বড় একটি অংশ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি হাতে থাকা ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৫৬৩টি শেয়ারের মধ্যে ১ কোটি ৮০ লাখ শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করবে, যা মোট ধারণকৃত শেয়ারের অর্ধেকেরও বেশি।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটের মাধ্যমে এ শেয়ার বিক্রি করা হবে।
আরও পড়ুন...