বঙ্গোপসাগরের পশুর নদী এলাকা থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৬ জেলেকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক জেলের ফোন কলের সূত্রে ধরে গতকাল রবিবার রাতে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।নৌ-পুলিশ ও কোস্ট গার্ড সূত্র জানায়, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলার রায়ন্দা থেকে ১৬ জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা হয় একটি ট্রলার। মাছ ধরার দুই দিন পর ২১ আগস্ট হঠাৎ তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে তারা বঙ্গোপসাগর-সংলগ্ন পশুর নদী এলাকায় দিশাহীনভাবে ভাসতে থাকেন।...