বৈধ স্ট্যাম্প এবং ব্র্যান্ডরোলের পাশাপাশি ব্যবহৃত ও নকল ব্র্যান্ডরোল দিয়ে গোপনে সিগারেট উৎপাদন এবং মূসক চালান ছাড়াই বাজারজাতের মাধ্যমে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে মূল্য সংযোজন কর (ভ্যাট) গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গাজীপুরের কাউলতিয়ায় অবস্থিত ভার্গো টোব্যাকো লিমিটেডের কারখানা ও তৎসংলগ্ন স্থানে অভিযান চালিয়ে এসব অনিয়মের তথ্য পাওয়া যায়।
অধিদপ্তর সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর গাজীপুর সদরের কাউলতিয়ায় অবস্থিত ভার্গো টোব্যাকো লিমিটেডে আকস্মিক অভিযান চাল...