আগস্টে
ভারতে বেড়েছে বিদেশি পর্যটকের সংখ্যা। শুধু সংখ্যাই বাড়েনি,
বিদেশ থেকে ভারতে আসা
পর্যটকদের তালিকায় বড় পরিবর্তনও দেখা
যাচ্ছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাবে, ২০২৬ সালের আগস্টে
দেশটিতে এসেছেন প্রায় ৬ লাখ ৯১
হাজার বিদেশি পর্যটক। ২০২৫ সালের একই
মাসে এ সংখ্যা ছিল
প্রায় ৬ লাখ ২৫
হাজার। অর্থাৎ এক বছরে বিদেশি
পর্যটক বেড়েছে ১০ দশমিক ৬
শতাংশ। গত দুই বছরের
মধ্যে এক মাসে এটিই
সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি।
ভারতের
টাইমস অব ইন্ডিয়া ও
দ্য হিন্দুর গতকাল সোমবারের প্রতিবেদনে বলা হ...