লালমনিরহাটে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো দেশের নাম উল্লেখ করেননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার বক্তব্যকে ভারতের কয়েকটি গণমাধ্যম ভুলভাবে তুলে ধরেছে বলেও মন্তব্য করেছে মন্ত্রণালয়।আজ রবিবার এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি। ভারতের কয়েকটি গণমাধ্যম তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।’মুখপাত্র আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা’ বিভিন্ন মহাদেশে বেপরোয়াভাবে তৎপরতা চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর...