ভারত মহাসাগরের তীর ঘেঁষে কেরালার মালাবার উপকূল। নারকেলগাছের সারি, নীল জলরাশি আর সবুজে ঘেরা এই ভূখণ্ড বহু শতাব্দী ধরে ছিল
ভারত মহাসাগরীয় বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আরব বণিকদের জাহাজ যেমন এই উপকূলে
নোঙর ফেলেছে, তেমনি তাঁদের সঙ্গে এসেছে
নতুন পণ্য, নতুন সংস্কৃতি ও ইসলামের
বাণী। কেরালার মুসলিম ঐতিহ্যের ইতিহাসও তাই সমুদ্রপথের বাণিজ্য ও সাংস্কৃতিক
যোগাযোগের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত।
এই ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে মালিক ইবনে দিনার (রহ.)-এর নাম। তিনি ছিলেন
ইসলামের প্রাথমিক যুগের একজন প্রসিদ্ধ তাবে...