ঢাকার পোস্তগোলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের ২ হাজার ৩১০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ একজনকে আটক করা হয়েছে।আজ সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।তিনি জানালেন, গত ২৭ সেপ্টেম্বর রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পোস্তগোলা ব্রিজ-সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। অভিযানের সময় সন্দেহজনক একটি কা...