জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে বৈঠক করেছেন— এমন খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের দাবি, দলটির সুনাম ক্ষুণ্ন করতে অসত্য তথ্য ছড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে।আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূ...