ভর্তিচ্ছুদের ভর্তি কার্যক্রম ও পেমেন্ট সুবিধা সহজ, দ্রুত ও নিরাপদ করতে রূপালী ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মধ্যে চুক্তি হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংকের চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার এবং জবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন। চুক্তির ফলে শিক্ষার্থীরা জবির ওয়েবসাইটে আবেদন করে ঘরে বসেই রূপালীক্যাশে ফি দিতে পারবেন। অনুষ্ঠানে জবির রেজিস্ট্রার...