রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভা ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে আরাজীগঙ্গারামপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন আছাদুল হক ও শিহাব। আছাদুল হকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। শিহাবের বাড়ি রংপুরে। আহত তিন শ্রমিক হলেন বাবলা মিয়া, লিটন মণ্ডল ও সেলিম মিয়া। তাদের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে পৌরসভার নতুন ভবনের ছাদ নির্মাণের কাজ করছিলেন ১...