রাজধানীর পল্লবীতে সক্রিয় কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও পাঁচ সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে ‘ভইরা-দে গ্রুপের’ মোট ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার র্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়, গতকাল রবিবার রাতে পল্লবীর অ্যাভিনিউ-৫ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন রজ্জব হোসেন (২৩), মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসান (৩০), আলফাজ আহমেদ আসু (২২), সোহেল রানা (৩৯) ও শাহা পরান (২৩)। তারা পল্লবীতে সক্রিয় ‘ভইরা-দে গ্রুপের’ সদস...