পটুয়াখালীর
গলাচিপা সদর থেকে কলাগাছিয়া গ্রোথ সেন্টার পর্যন্ত ২১ দশমিক ৮ কিলোমিটার সড়কের বেশিরভাগ
অংশ বেহাল। কোথাও কার্পেটিং উঠে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড়
গর্ত। বৃষ্টি হলেই জমে হাঁটুপানি, কাদা ও বালুতে ব্যাহত হয়
যান চলাচল। প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন যাত্রীরা।
স্থানীয়
বাসিন্দারা জানিয়েছেন, সড়কটির ছয় কিলোমিটার অংশের সংস্কারকাজ গত বছর শুরু হলেও এখন পর্যন্ত
দুই পাশে ইটের গাঁথুনি দেওয়া ছাড়া উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। দীর্ঘদিন কাজ থেমে থাকায় সড়কটির অবস্থা আরও খারাপ হয়েছে। সামান্য বৃষ্টিতে...