বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভস্থে দায়িত্বরত ১৬৮ শ্রমিককে কর্মস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।গতকাল রবিবার সকাল ১০টা থেকে এসব শ্রমিক খনির অভ্যন্তরে কর্মহীন অবস্থায় রয়েছেন। তারা কর্তৃপক্ষের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কাজে যোগদান আদেশ না দেওয়া পর্যন্ত খনির ভেতরেই অবস্থান করবেন বলে জানান।আজ সোমবার দুপুরে বড়পুকুরিয়া কয়লা খনির অভ্যন্তরে সরেজমিন দেখা যায়, শ্রমিকরা ওয়েলফেয়ার বিল্ডিংয়ের বারান্দায় বিক্ষোভ করছেন। তারা স্লোগান দিচ্ছিলেন...