বাংলাদেশি মাত্র ২০৫ টাকায় ফ্ল্যাট! হ্যাঁ, চীনে দুই শয়নকক্ষের সাজানো একটি ফ্ল্যাট এমন দামেই কিনে নিয়েছেন এক ব্যক্তি। দেশটির বার্ষিক অনলাইন কেনাকাটার উৎসব ‘ডাবল ১১’ উপলক্ষে আয়োজিত এক নিলামে ১ হাজার ৬৭৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ফ্ল্যাটটির মালিক হয়েছেন তিনি।ফ্ল্যাটটির আয়তন ৭৩২ বর্গফুট। উত্তর-পূর্ব চীনের হেইলংজিয়াং প্রদেশে একটি আবাসিক ভবনের সপ্তম তলায় এর অবস্থান। আলিবাবা অকশনের মাধ্যমে ফ্ল্যাটটি নিলামে তোলা হয়েছিল।নিলাম শুরু হয় মাত্র ১ ইউয়ান দিয়ে। এরপর প্রতি ধাপে ০.০১ ইউয়ান করে দাম বাড়ানোর সুযোগ ছিল...