যুক্তরাষ্ট্রের অবরোধের জেরে ছয় মাসের মধ্যে তৃতীয়বারের মতো দেশব্যাপী ব্লাকআউট হয়েছে কিউবায়। জ্বালানি অবরোধে দ্রুত কমে আসছে মজুদ, ভেঙে পড়েছে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। সোমবার দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ইলেকট্রিক ইউনিয়ন ব্লাকআউটের খবর জানায়। এর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানিয়েছে তারা। কিউবার জ্বালানি ও খনি মন্ত্রী ভিসেন্তে দে লা ও লেভি বলেছেন, ব্লাকআউটের পর পুরো কিউবায় দ্রুত বিদ্যুৎ চালুর জন্য কাজ শুরু হয়েছে। অত্যাবশ্যকীয় পরিষে...