অস্ট্রেলিয়ায়
খেলা সিরিজের প্রথম ওয়ানডেতে পাত্তাই পেলেন না নিগার সুলতানা
জ্যোতিরা। ব্রিসবেনে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১৪৬ বল হাতে
রেখে ৭ উইকেটে হারিয়েছে
স্বাগতিকরা। এভাবে উড়ে গিয়েও এই
ম্যাচে ইতিবাচক দিক খুঁজছেন বাংলাদেশ
অধিনায়ক নিগার।
ম্যাচ
শেষে বাংলাদেশ অধিনায়ক হারের জন্য দুষলেন বড়
জুটির অভাবকে, ‘পার্টনারশিপ গড়ে তুলতে পারিনি,
তাই আমরা নিয়ন্ত্রণ হারিয়ে
ফেলেছিলাম। তবে অনেক ইতিবাচক
দিকও ছিল। পিংকি দারুণ
আগ্রাসী এবং আক্রমণাত্মক খেলেছে।
যার হাতেই বল দেওয়া হয়েছিল,
সবাই সঠিক জ...