ব্রিটেনে ফেরার খবর নিয়ে আলোচনার মধ্যেই এবার ব্যঙ্গের নিশানায় প্রিন্স হ্যারি ও মেগান মার্কল। জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ ইউকে’ (এসএনএল)-এর দ্বিতীয় মরসুমের প্রথম পর্বে সাসেক্স দম্পতির যুক্তরাজ্যে প্রত্যাবর্তন নিয়ে তৈরি একটি স্কেচে রাজপরিবার, নেটফ্লিক্স চুক্তি এবং তাদের অতীত বিতর্ক... সবকিছুকেই হাসির উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে। রবিবার প্রকাশিত ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানের ‘কোল্ড ওপেন’-এ অভিনেতা জ্যাক শেপ ও আয়োডে বামবগায়ে যথাক্রমে হ্যারি ও মেগানের চরিত্রে অভিনয়...