মিয়ানমারে দীর্ঘদিন ধরে আটক আছেন দেশটির নেত্রী অং সান সু চি। এবার তাকে উপহার পাঠিয়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। উপহার হিসেবে দুটি বই পাঠিয়েছেন তিনি। সোমবার দেশটির জান্তা সমর্থিত সরকার জানিয়েছে এ তথ্য। বই দুটি ও একটি সিলগালা চিঠি সু চির কাছে পৌঁছে দেওয়ার ছবিও প্রকাশ করেছে তারা।২০২১ সালে সামরিক বাহিনীর অভ্যুত্থানে তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন ৮১ বছর বয়সী সু চি। এরপর তাকে যেসব অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে, সেগুলোকে ব্যাপকভাবে সাজানো অভিযোগ বলে মনে করা হয়।অভ্যুত্থানের নেতা মি...