নিজের সামান্য আয়ের টাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে আমানুল্লাহ আমান রাজশাহীর মানুষের জীবন বদলে দেওয়ার জন্য কাজ করছেন।
একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে খণ্ডখালীন শিক্ষকতার পাশাপাশি একটি অনলাইন নিউজ পোর্টালের রাজশাহী প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি। এই দুই প্রতিষ্ঠান থেকে যা আয় হয়, তার একটি অংশ জমিয়ে রাখেন। সে টাকাতেই চলে তার গড়া সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’-এর কার্যক্রম।
আমান জানালেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ যখন নতুন করে শ্বাস নিচ্ছিল, ওইদিনই আনুষ্ঠা...