প্রকল্পের অঙ্গভিত্তিক ব্যয় নির্ধারণে প্রাইস অ্যাসেসমেন্ট কোম্পানি নিয়োগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই নির্দেশে প্রথমবারের মতো স্বাস্থ্যের দুটি বড় প্রকল্পে তা বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৮ লাখ টাকা, বৈদেশিক ঋণের ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লা...