বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় মহাসংকটে পড়েছেন সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লির জেলে, শ্রমিক ও মাছ ব্যবসায়ীরা। টানা দুই দিন ধরে উত্তাল সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। অন্যদিকে চাতাল, মাচা ও বেড়ায় শুকাতে দেওয়া কাঁচা মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। ইতোমধ্যে লাখ লাখ টাকার মাছ নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে শত শত মাছ ধরার নৌকা ও ট্রলার।মাছ ধরা ও শুঁটকি উৎপাদন বন্ধ থাকলেও জেলে-শ্রমিকদের বেতন ও খাবারের খরচ বহন করতে হচ্ছে ব্যবসায়ীদের। ফলে একদিকে...