ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের অন্যতম বড় স্বীকৃতি ব্যালন ডি’অর। প্রতিবছর এই পুরস্কার ঘিরে থাকে নানা আলোচনা, কে জিতবেন তা নিয়ে চলে হিসাব-নিকাশ। তবে সংবাদমাধ্যমের পূর্বাভাস কিংবা জনপ্রিয়তা নয়, নির্দিষ্ট নিয়মে ভোটের মাধ্যমেই নির্বাচিত হন ব্যালন ডি’অর জয়ী। কীভাবে হয় এই নির্বাচন, কারা ভোট দেন, আর কোন বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয় তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠে। ভোট দেন কারা?আগের মতো অনেক দেশের প্রতিনিধিদের ভোট দেওয়ার সুযোগ নেই। বর্তমানে পুরুষদের ব্যালন ডি’অরের জন্য ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের একজন ক...