২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যেই বহুল প্রত্যাশিত পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।আজ রবিবার দুপুরে পাবনার সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকায় পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।সভায় বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, অতীতে অনির্বাচিত সরকার দেশের স্বার্থকে প্রাধান্য না দিয়ে অন্য দেশের ইশারায় চলেছে। নিজেদের শক্তি ও সাহসের অভাবে তারা বড় কোনো সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল।...