বিদ্যুৎ ও গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত শিল্প কারখানার জন্য ব্যাংক সুদ মওকুফ ও ঋণের কিস্তি তিনমাসের জন্য স্থগিত চাইলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি। তার ভাষ্য, এই দাবি পূরণ করলে শিল্প উদ্যোক্তারা উঠে দাঁড়ানোর সাহস পাবেন। পণ্যের উৎপাদন স্বাভাবিক গতিতে ফিরবে।দাবি পূরণে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আজ শনিবার চিঠি লিখেছেন চেম্বার সভাপতি।একইদিন পৃথকভাবে এসব শিল্প কারখানার বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধে ৯০ দিনের সময় চেয়ে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে চিঠি লিখেছেন।...