একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরনো ও ‘বিতর্কিত’ মালিকদের কাছে ফেরার পথ বন্ধ করল সরকার। এ-সংক্রান্ত বিধান রেখে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদনও পেয়েছে সংশোধনীটি।
গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে নেওয়া হয় এ সিদ্ধান্ত। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তফসিলি ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন...