সাতক্ষীরায় নিজের জমিতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে তালার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত চিত্তরঞ্জন আইচ একই এলাকার কানাইলাল আইচের ছেলে। তিনি তালা বাজারের একজন বস্ত্র ব্যবসায়ী।স্থানীয়রা জানান, শনিবার দুপুরে কয়েকজন শ্রমিক সঙ্গে নিয়ে বাড়ির পাশের নিজের জমিতে ধান রোপণ করতে যান চিত্তরঞ্জন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন...