গ্রামীণ
ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী ও নোবেল জয়ের
২০ বছর উদযাপন উপলক্ষে
২৪০ জন স্বাবলম্বী সদস্য
ও ৪০ জন শ্রেষ্ঠ
কর্মীকে মর্যাদাপূর্ণ ‘গ্রামীণ ব্যাংক বোদওয়াঁ পুরস্কার’ দেওয়া হয়েছে। গতকাল রবিবার দেশ জুড়ে ব্যাংকের
জোনাল কার্যালয়গুলোয় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সম্মাননা
সনদ ও নগদ অর্থ
তুলে দেওয়া হয়।
দারিদ্র্যবিমোচন,
নারীর ক্ষমতায়ন, শতভাগ ঋণ আদায়, আমানত
বৃদ্ধি, ১৬ সিদ্ধান্ত বাস্তবায়নসহ
সুনির্দিষ্ট সূচকের ভিত্তিতে এ বছর পুরস্কারপ্রাপ্তদের
নির্বাচন করা হয়। বিজয়ীদের...