নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্য-সংক্রান্ত বিধি না মানায় তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিচালনা করা হয় এই অভিযান। নেতৃত্ব দেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বৈশাখী রেস্টুরেন্ট, শিকদার ডাইন ও ঈশাখা মিষ্টিঘর। প্রতিটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ২ লাখ টাকা। জরিমানার অর...