বৈদেশিক ডাক বিভাগে কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং অযৌক্তিক ট্যাক্স আরোপের অভিযোগ উঠেছে। সুবিচার, নিরপেক্ষ তদন্ত ও হয়রানি ছাড়া পার্সেল খালাসের দাবি জানিয়ে সম্প্রতি ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (বৈদেশিক ডাক, ঢাকা) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। ডাক বিভাগ থেকে অভিযোগগুলো কাস্টমসও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।অভিযোগপত্র থেকে জানা যায়, বিয়ানীবাজার এলাকার গাড়িচালক মাহফুজ আহমেদ গত ১৪ জুলাই যুক্তরাষ্ট্রে পার্সেল পাঠাতে যান। সে সময় উচ্চমান সহকারী সবুজ ও সহকা...