ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। গতকাল মঙ্গলবার ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যৌথভাবে এ ঘোষণা দেওয়া হয়। প্রিন্ট-অনলাইন ও টেলিভিশন-রেডিও মাধ্যমে ২৬টি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হবে। ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন আগামী ১৪ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, নগদের চিফ কমার্শিয়া...