একসময় বাংলাদেশে ক্ষমতা, প্রভাব, ব্যবসা কিংবা রাজনীতির বলয়ে অবস্থান করে হাজার হাজার মাইল দূরে কানাডায় স্ত্রী-সন্তানদের জন্য গড়ে তোলা হয়েছিল বিলাসী জীবনের স্বপ্ন। দেশে সাহেবের দাপট, আর কানাডায় বেগমের বাড়ি, গাড়ি, কন্ডো ও আরাম-আয়েশের সংসার। বাংলাদেশে অর্থ উপার্জন, আর কানাডায় সম্পদের নিরাপদ ঠিকানা—এমন অভিযোগ থেকেই পরিচিতি পায় বহুল আলোচিত 'বেগমপাড়া'।যে সম্পদ গড়েছিলেন নিরাপদ আশ্রয়ের স্বপ্নে, আজ সেই সম্পদই কি হয়ে উঠছে গলার কাঁটা। অর্থ, সম্পদ, সম্পর্ক আর মালিকানার নতুন সমীকরণে বদলে যাচ্ছে কানাডার বেগমপাড়...