ভ্রমণপিপাসু মনের কাছে বৃহত্তর সিলেট এক চিরন্তন আকর্ষণের নাম। যান্ত্রিক শহরের কোলাহলে যখনই মন একটু প্রশান্তি খোঁজে, তখনই হাতছানি দেয় দুটি পাতা একটি কুঁড়ির এ রাজ্য। লিখেছেন মনিরুল ইসলাম
ইতিহাসের নীরব সাক্ষী তেলিয়াপাড়া চা বাগান হবিগঞ্জের প্রবেশদ্বার
মাধবপুর পার হতেই প্রকৃতির রূপ বদলাতে শুরু করে। সমতলভূমি ধীরে ধীরে রূপ নিতে থাকে
ছোট-বড় টিলা আর সবুজ গালিচায়। হবিগঞ্জে আমার প্রথম আকর্ষণ তেলিয়াপাড়া চা বাগান। ঐতিহাসিক
তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতেই মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারিত হয়েছ...