লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে বৃত্তি পরীক্ষা আয়োজনের দায়ে আবুল হাসনাত নামের এক আয়োজককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান এ দণ্ডাদেশ দেন।আল ফরাদি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা ঘিরে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ ওঠার পরের ঘটনা এটি। সূত্রের ভাষ্য, শুক্রবার সকাল ১০টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নি...