দিকনির্দেশনা দিয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যাবসায়
শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক বুশরা হুমায়রা এষা
পেশাগতজীবনে নতুন সুযোগের সন্ধান, কিংবা ক্যারিয়ারের
গতিপথ পরিবর্তন করা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে আবেগ বা সাময়িক ক্ষোভের বশে
হুট করে পদত্যাগপত্র জমা দেওয়া বুদ্ধিমত্তার পরিচয় হতে পারে না। একটি প্রতিষ্ঠান থেকে
সম্মানজনকভাবে বিদায় নেওয়া এবং পরবর্তী ক্যারিয়ারের পথ সুগম রাখার জন্য পদত্যাগের চূড়ান্ত
সিদ্ধান্তের আগে বেশ কিছু প্রস্তুতি প্রয়োজন।
বিশেষ কোনো জরুরি কারণ বা ব্যক্তিগত...