শিক্ষাপ্রতিষ্ঠান
শিশুর জ্ঞান অর্জন, ব্যক্তিত্ব গঠন ও মানসিক
বিকাশের জায়গা। কিন্তু সেখানেই কোনো শিক্ষার্থী শারীরিক,
মানসিক কিংবা যৌন নির্যাতনের শিকার
হলে তা পরিবার, প্রতিষ্ঠান
এমনকি সমাজের জন্যও গভীর উদ্বেগের বিষয়।
তাই নির্যাতনের ঘটনা গোপন না
করে সচেতনতা ও আইনগত পদক্ষেপ—
দুটিই জরুরি।
প্রথমেই
অভিভাবকদের উচিত সন্তানের কথা
মনোযোগ দিয়ে শোনা এবং
তাকে বিশ্বাস করা। ঘটনার তারিখ,
সময়, স্থান ও সংশ্লিষ্ট ব্যক্তির
তথ্য সংরক্ষণ করতে হবে। মেসেজ,
ছবি, ভিডিও, অডিও বা সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রমাণ...