চিত্রনায়িকা বুবলী ছিলেন সংবাদ পাঠিকা। পরিচিত ছিলেন বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের সংবাদ পাঠিকা হিসেবে। ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা।এরপর আসেন চলচ্চিত্রে। কিন্তু তার এই চলচ্চিত্রে আসাটা কীভাবে? নির্মাতা শামীম আহমেদ রনি চলচ্চিত্রের জন্য একজন অভিনেত্রী খুঁজছিলেন। তখন তার মনে হয়েছিল, সংবাদ পাঠিকা বুবলীকে নায়িকা হিসেবে নির্বাচন করা যায়।এ বিষয়ে বুবলী সেসময় সংবাদমাধ্যমকে বলেছিলেন, “চলচ্চিত্রে কাজ করার কোনো চিন্তা মাথায় ছিল না। বেশ কয়েক মাস আগে পরিচালক শামীম আহমেদ রনি ভাই...