মেহেরপুরের গাংনীতে ‘জামালগোটা’ (বুনাে ফল) খেয়ে ১৪ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে পেটব্যথা ও বমির উপসর্গ দেখা দেওয়ায় ৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলাে কাফি (১২), মোস্তাকিন (১২), হালিমা (৯), আমেনা (৩), হালিমা (৯), রক্তিমা (১১), রিয়াদ (১১), ফুয়াদ (১২) ফেরদৌস (১০) ও মোস্তাকিম (৯)। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় সহড়াবাড়িয়া গ্রামের বেশ কয়েকজন শিশু এক সঙ্গে ফুটবল খেলতে বের হয়...