শীতল যুদ্ধের সময়ের সেই ভয়ঙ্কর বোমারু বিমান এখনো আমেরিকার কৌশলগত শক্তির অন্যতম প্রতীক। কিন্তু বয়সের ভারে নুয়ে পড়া বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস-কে আধুনিক যুগের উপযোগী করে তোলার প্রকল্পেই দেখা দিয়েছে একের পর এক বাধা।যুক্তরাষ্ট্রের সরকারি নজরদারি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণ প্রকল্পগুলোয় বিলম্ব বাড়ছে। এর মধ্যে বি-৫২ আধুনিকীকরণ কর্মসূচিও রয়েছে, যেখানে সময়সূচি পিছিয়েছে এবং ব্যয় বেড়েছে। মার্কিন প্রতি...