দেশীয় শিল্পের বিকাশ ও ঐতিহ্যবাহী পণ্যের বাজার সম্প্রসারণে আগামী ২৯ ডিসেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বিসিক শিল্পমেলা— এক জেলা, এক পণ্য ২০২৬’। একই অনুষ্ঠানে দেওয়া হবে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’। আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রধান কার্যালয়ে আয়োজিত...