এক রাতের বুকিং দিয়ে থাকা যাবে তিন রাত। বিমানের টিকিটে ১৫ এবং ভিসা প্রক্রিয়াকরণে মিলছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। দেশ-বিদেশের ভ্রমণের এমন প্যাকেজ নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) বসেছে তিন দিনব্যাপী পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬’। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে এ মেলা শুরু হয় বৃহস্পতিবার।
সরেজমিনে দেখা যায়, প্রথম দিন এবং কর্মদিবস হওয়ায় এখনো ভিড় জমেনি। দর্শনার্থীরা মেলা দেখতে এসেছেন...